ঢাকা
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪২
প্রকাশিত : মে ১৯, ২০২৬
আপডেট: মে ১৯, ২০২৬
প্রকাশিত : মে ১৯, ২০২৬

​গাইবান্ধায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষ: চালকসহ নিহত ২, আহত ৪

আবু তাহের, ​গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল বাসারের ছেলে অটোরিকশা চালক ফরিদ মিয়া (৪৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে গাইবান্ধা শহর থেকে ছেড়ে আসা মুরগি পরিবহনের একটি পিকআপ ভ্যান দারিয়াপুরের দিকে যাচ্ছিল। পথে কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ফরিদ মিয়াসহ অন্য আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। ​দুর্ঘটনায় আহত অন্য চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার শিকার যান দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram