ঢাকা
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০২
প্রকাশিত : মে ২০, ২০২৬
আপডেট: মে ২০, ২০২৬
প্রকাশিত : মে ২০, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরের সিদ্ধান্ত সরকারের বিবেচনায় রয়েছেঃ বিমান ও পর্যটন মন্ত্রী

সৈয়দপুর প্রতিবেদক:

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত সরকারের বিবেচনায় রয়েছে,। বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও যাওয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার পর সংবাদকর্মীদের মুখোমুখি হলে প্রশ্নের জবাবে জানান, দেশের যেসব বিমানবন্দরে যাত্রীসেবা বেশি হবে এবং যেগুলো দেশের ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেসব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিষয়টি আমাদের সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, আপনারা ধৈর্য ধরেন। আমরা মাত্র দুই মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি। ধাপে-ধাপে একটির পর একটি কাজ এগিয়ে নেওয়া হবে। পরে তিনি সড়ক পথে ঠাকুরগাঁও জেলা সফরের উদ্দেশ্য রওনা করেন।

মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারন সম্পাদক শাহিন আকতার, এরশাদ হোসেন পাপ্পু, যুবদল নেতা তারিক আজিজ প্রমূখ।

উল্লেখ্য, ক’দিন আগে প্রধানমন্ত্রী বগুড়া সফরকালে বগুড়ায় বিমানবন্দর করার ঘোষণা দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হবে কি-না ? তা’নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনামূলক পোস্ট লক্ষ্য করা গেছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram