ঢাকা
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১২
প্রকাশিত : মে ১৯, ২০২৬
আপডেট: মে ১৯, ২০২৬
প্রকাশিত : মে ১৯, ২০২৬

দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, ট্রাকে বিক্ষুব্ধ জনতার আগুন

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদকঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় পাপড়ি রাণী রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় দেবীগঞ্জ-বোদা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকে আগুন দেয়। নিহত পাপড়ি রাণী রায় ওই এলাকার সেবেন্দ্রনাথ রায়ের মেয়ে। সে সোনাপোতা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সেবেন্দ্রনাথ রায় সোনাপোতা এলাকায় ভুট্টা শুকানোর কাজ করছিলেন। এসময় বাবাকে খুঁজতে সেখানে যায় পাপড়ি। পরে রাস্তা পার হওয়ার সময় দেবীগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ট্রাক চালক ও তার সহকারী ট্রাক ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনগত কার্যক্রম চলমান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram