ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৩
প্রকাশিত : মে ১৪, ২০২৬
আপডেট: মে ১৪, ২০২৬
প্রকাশিত : মে ১৪, ২০২৬

গাইবান্ধায় জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ১০

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনিসুর রহমান (৪২) নামে এক ব্যক্তি বুধবার সকালে নিহত হয়েছেন। নিহত আনিসুর নাকাই গ্রামের নুরুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের আব্দুল মজিদ ও শাহ আলমের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ আসছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে কথাকাটাকাটির একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এসময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুপক্ষের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এতে অন্তত ১০জন আহত হন।

তাদের মধ্যে আনিসুর রহমানকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসারধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram