

বিশেষ প্রতিবেদক,সৈয়দপুর:
নীলফামারীর সৈয়দপুরে শহরের নিচু কলোনি এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এলাকাবাসী তানহা (২২) এক তরুণি ও চামেলী (৫২) নামে মহিলা ও বাসার ভাড়াটিয়া আবু সাঈদসহ ৩জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
এ সময় ঘটনাস্থল থেকে আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে। আটক তরুণি তানহার বাড়ি রংপুর বাস-টার্মিনাল এলাকায় ও চামেলীর বাসা নীলফামারীতে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টিসহ বিক্ষোভ প্রদর্শণ করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাসায় দেহব্যবসা চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। পরে সন্দেহজনক কার্যকলাপের সময় এলাকাবাসী অভিযান চালিয়ে তাদের আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা এলাকাবাসীর সামনে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের সৈয়দপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসময় তারা জানান, ওই বাসার মালিক জনৈক হযরত আলী বাসাটি আবু সাঈদ নামে এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন। আর ভাড়াটিয়া ওই বাসায় দীর্ঘদিন থেকে দেহব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
আটক তিনজনকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।
