

আবু তাহের, গাইবান্ধা ;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জে মঙ্গলবার রাত ১১টার দিকে বাসে তল্লাশি চালিয়ে ৩০পিছ ফেনসিডিলসহ আটক করা হয় দুই জনকে।
আটককৃতরা হলো, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বিরাহীমপুর (স্থায়ী গ্রাম- পূর্ব পাকুটিয়া) এলাকার হাবিবুর রহমানের স্ত্রী পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর থানার চর টাপু ভোলাকোপা গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
