ঢাকা
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০৬
প্রকাশিত : মে ১২, ২০২৬
আপডেট: মে ১২, ২০২৬
প্রকাশিত : মে ১২, ২০২৬

সুন্দরবনে অস্ত্রসহ দস্যু সর্দার মেজো জাহাঙ্গীর গ্রেপ্তার

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট:

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজো জাহাঙ্গীরকে (৫৬) গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে দুটি বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ভোররাতে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট ক্যাম্প সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গ্রেপ্তার জাহিদুল ইসলাম নড়াইল জেলার নড়াগাতী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে সশস্ত্র দস্যুতা এবং জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। মঙ্গলবার সকালে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মুহাম্মদ নাফিস জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে দস্যু দমনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ ও ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এই কুখ্যাত দস্যু সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। সুন্দরবনে দস্যু দমনে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram