

নিলা, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবে দুজন নিখোঁজ হয়েছেন। বুধবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি এলাকার পায়রা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পটুয়াখালী থেকে একটি ট্রলারে তরমুজ বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ট্রলারটি বামনিকাঠি এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেরে আসা লঞ্চ নিয়ন্ত্রন হারিয়ে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তরমু বোছাই ট্রলারটি তলিয়ে যায়। ওই ট্রলারে মোট ৪ জন শ্রমিক ছিলেন। ঘটনার সময় তাদের মধ্যে ২ জন সজাগ ছিলেন এবং অন্য ২জন ঘুমন্ত অবস্থায় ছিলেন।
দুর্ঘটনার পর জেগে থাকা দুইজন কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঘুমন্ত অবস্থায় থাকা অপর দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। ট্রলারে প্রায় ৪হাজার তরমুজ বোঝাই ছিল, যা দুর্ঘটনার পর নদীতে ভেসে যায়। খবর পেয়ে পটুয়াখালীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধার কাজ শুরু করছে। উদ্ধার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
