ঢাকা
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০০
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৬
আপডেট: মার্চ ২৪, ২০২৬
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় কিশোরীকে জবাই করে হত্যা’ মরদেহ উদ্ধার

‎ ‎ ‎বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় এক কিশোরীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তার উপর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার পথে রাস্তার উপর ওই কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিয়া মনি নামের কিশোরীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। রিয়া মনি আজিম শেখের মেয়ে।রিয়া মনির বাবা ও মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছে।রিয়া মনি স্থানীয় রাজৈর গ্রামে তার নানি হালিমা খাতুনের সাথে থাকতো।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিশোরীর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিষয়কে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram