

মো. নজরুল ইসলামঃ মানিকগঞ্জ:
'পানি ও লিঙ্গসমতা' এই প্রতিপাদ্য নিয়ে গত ২২ মার্চ ২০২৬ মানিকগঞ্জের জয়নগর ,হেলাচিয়া,কাটাখালির খাল খননসহ নদী,খাল ও পুকুর,ডোবায় সারাবছর পানির সরবারহ এবং সকল প্রাণির পানির অধিকার নিশ্চিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় ও জয়নগর এগ্রাইকোলজি শিখন কেন্দ্র ও এলাকাবাসির উদ্যোগে বিশ্ব পানি দিবস পালন করা হয়।
মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার কৃষক-কৃষানি সংগঠন , সবুজ সংহতি ও এলাকা বাসীর উদ্যেগে মানিকগঞ্জ জেলার নিম্ন অঞ্চলের জয়নগর-বালিরটেক ও হেলাচিয়ার নদী ও খালে পানির অধিকার নিশ্চিতে করণীয় শীর্ষক জনমতামত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জয়নগর কৃষক -কৃষানি সংগঠনের সভাপতি দিপালী রানী বিশ্বাসের সভাপতিত্ত্বে ও বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকারে সঞ্চালনায় বক্তৃতা রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারি জনাব বিমল চন্দ্র রায় , স্থানীয় ইউপি সদস্য জনাব জসিম উদ্দিন ও সংরক্ষিত মহিলা সদস্য রুবি আক্তার,গবেষক কৃষক মো: মাসুদ বিশ্বাস, কৃষানি পারুল সুত্রধর,কল্পনা সরকার,বাসনা বিশ্বাস,সুর্বণা বিশ্বাস অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সবুজ সংহতির সদস্য, কৃষক, জেলে, সুত্রধর, শিক্ষার্থী ও আল্পনা রানী সরকার প্রমুখ।
জয়নগর এগ্রোইকোলজি শিখন কেন্দ্রর পানির অধিকার নিশ্চিতকরণে করণীয় শীর্ষক জনমতামত সৃষ্টিতে বিশ্ব পানি দিবস পালিত হয়। পানি সকল প্রাণের অধিকার। অতিরিক্ত পানি অপচয় রোধ করা, বৃষ্টির পানি সংরক্ষণ করা, টিউবয়েলের পানির অবচয় রোধ করা, ভু-গর্ভস্থ পানির ব্যবহার কমানো এবং স্থানীয় প্রাকৃতিক জলাশয়, নদী, খাল, বিল, পুকুর উন্মুক্ত রাখা এবং পুন: সংস্কার করে ব্যবহার উপযোগি করে গভীর পানির বুনা আমন ধানের চাষ টিকিয়ে রাখা, নতুন প্রজন্মর জন্য পানির সঠিক ব্যবস্থাপনায় গভীর পানির বুনা আমন ধানের চাষ টিকিয়ে রাখা সহ অন্যান্য দাবী করা হয়। বারসিকের সহায়তায় জনমতামত অনুষ্ঠানে বক্তারা বলেন পানির সংকট একটি গুরত্বপূর্ণ সমস্যা। বিশেষ করে নিম্ন অঞ্চলের চৈত্র-বৈশাখ মাসে পানির ব্যবহার নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।
জলবায়ু পরিবর্তন, নদী-খাল ভরাট , ভুগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধি কারনে পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। সরকারী ও বেসরকারি সংস্থাগুলো পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেবার কথা উল্লেখ্যসহ সরকারের অগ্রাধিকার ভিত্তিতে কৃষিজমি সুরক্ষাসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাল খনন কার্যক্রম চলমান আছে এবং পর্যায়ক্রমিকভাবে খাল খননের দাবি করা হয়।
