ঢাকা
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০১
প্রকাশিত : মার্চ ২২, ২০২৬
আপডেট: মার্চ ২২, ২০২৬
প্রকাশিত : মার্চ ২২, ২০২৬

বাউফলে ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ মার্চ) বাউফল পাবলিক মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাউফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না। তিনি চুরি, ডাকাতি এবং তেল সিন্ডিকেটের কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

তিনি আরও বলেন, জনগণের সম্পদ লুণ্ঠন কিংবা সিন্ডিকেটের দৌরাত্ম্য কোনোভাবেই সহ্য করা হবে না। বাউফলের মাটিতে জুলুমবাজদের কোনো স্থান নেই। জনগণের সেবক হিসেবে আমি সবসময় মানুষের পাশে থাকব এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাবো।

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতিদের মাঝে মিস্টান্ন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ বাউফল গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট নাজমুল আহসান, শায়েখ জামাল উদ্দীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ আতিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন,  বাউফল ফাউন্ডেশনের মহাসচিব অ্যাড.আবুল কাশেম, বাউফল উপজেলা শিবির সভাপতি লিমন হোসেন, আতিক নজরুল প্রমূখ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram