

আবু তাহের, স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ ব্রিজ এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত হাসান রাখাল বুরুজ ইউনিয়নর ধর্মপুর বাজার চৌধুরীপাড়ার আমিরুল চৌধুরীর বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে হাসানসহ মোট তিনজন আরোহী ছিলেন। বড় দহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাসানের অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মোটরসাইকেলে থাকা অপর দুইজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হাসানের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
