

আজকাল বাংলা ডেস্ক:
সৈয়দপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন নিচুকলোনী মডার্ণ স্পোর্টিংক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৫ টায় ক্লাবের সামনে থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুল হাসান জাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন আমন্ত্রীত অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.শাহিন আকতার,প্রচার সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো.আবু সরকার,শ্রমিক ফেডারেশন সভাপতি ও জামায়াত নেতা মো.আব্দুল মোমিন,৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইমারত হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মচারী শাজাহান মিয়া,মো,নুরুল আমিন,আজাহারুল ইসলাম জয়,জয়নাল আবেদীন,রাহাত সরকার সহ মডার্ণ স্পোর্টিংক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।
মো.আলমগীর হোসেনের উপস্থাপনায় ও নিচুকলোনী জামে মসজিদের ইমাম ও খতিব রুস্তম বিন ইমরানের দোয়ার মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণ শুরু হয়।
আমন্ত্রীত অতিথিবৃন্দ ১৭০জন নারী পুরুষের হাতে ঈদ সামগ্রী লাচ্ছা সেমাই,চিনি ও পোলাও চাল তুলে দেন।
