ঢাকা
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩২
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৬
আপডেট: মার্চ ১৩, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৬

বাউফলে স্প্রেইড হিউম্যানিটি'র পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নিলা,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি'র পক্ষ থেকে দরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বাদআছর বাউফল সরকারি কলেজ অডিটরিয়ামে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বশার তালুকদার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ মিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্প্রেইড হিউম্যানিটি'র সম্মানিত উপদেষ্টা মন্ডলীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন বলেন, আমাদের মানবিক কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাআল্লাহ।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram