ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৩
প্রকাশিত : মার্চ ১২, ২০২৬
আপডেট: মার্চ ১২, ২০২৬
প্রকাশিত : মার্চ ১২, ২০২৬

পটুয়াখালীতে ২শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদকে সামনে রেখে পটুয়াখালীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে একদল তরুণ। এতে নেতৃত্ব দেন কলেজ শিক্ষার্থী ও সমাজসেবী শুভ ঢালী। তার প্রতিষ্ঠিত আর.এস শুভ ঢালী ফাউন্ডেশন এর উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) পটুয়াখালী জেলার নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন, অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান শোওয়ার্ল্ড।

উপহারের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি।

আসন্ন ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

ফাউন্ডেশনের পরিচালক নাইম ইসলাম শুভ বলেন,
“সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী আমরা নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।”

উপহার পাওয়া স্থানীয় বাসিন্দা বারেক সরদার বলেন,
“শুভ আমাদের এলাকার নাতি। শীতের সময়ও আমাদের কম্বল দিয়েছে, সব সময় খোঁজখবর রাখে। ঈদের আগে এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে। আমরা তার ও তার পরিবারের জন্য দোয়া করি, যেন সে সব সময় এমন ভালো কাজ করতে পারে।”

উল্লেখ্য, তরুণ সমাজকর্মী শুভ ঢালী বর্তমানে ঢাকার ধানমন্ডি আইডিয়া কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মানবিক কাজের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন আরএস শুভ ঢালী ফাউন্ডেশন। বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram