ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২৯
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৬
আপডেট: মার্চ ১৩, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৬

বিগত ১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছরে দেশে প্রকৃত অর্থে নির্বাচিত সরকার ছিল না। এই দীর্ঘ সময়ের সৃষ্ট জঞ্জাল ও অব্যবস্থাপনা পরিষ্কার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার সব বিভাগ ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে নানা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলার সাহাপাড়া খালে খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খননের যে উদ্যোগ নিয়েছিলেন, তা কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষ সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান সরকার আবারও খাল খননের উদ্যোগ নিয়েছে।

এ সময় মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের বিভিন্ন খাল বর্তমানে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আছে এবং অনেক জায়গা অবৈধ দখলে রয়েছে। এসব দখল ও বর্জ্য অপসারণ না করলে খাল খননের সুফল পাওয়া যাবে না। তাই খাল খননের পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং খালগুলো পরিষ্কার রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

খাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram