ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৫
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৬
আপডেট: মার্চ ১৩, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৬

মোংলায় একই পরিবারের ৯ জন সড়ক দুর্ঘটনায় নিহত' পাশাপাশি দাফন

‎রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা রাজ্জাকসহ তার পরিবারের নয় জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ বাগেরহাট জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ‎ ‎জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও। পরে বিকাল সোয়া ৩টায় পৌর কবরস্থানে শুরু হয় দাফন প্রক্রিয়া।

প্রথমে দাফন দেওয়া হয় পরিবারপ্রধান আবদুর রাজ্জাককে। পর্যায়ক্রমে বাকিদের দাফন সম্পন্ন করা হয়। ‎ ‎জানাজায় অংশ নেওয়া মোংলার বাজার মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবদুল হালিম বলেন, ‘মোংলার ইতিহাসে একসঙ্গে নয় জনের জানাজা আর কখনও হয়নি। খুবই মর্মান্তিক এবং দুঃখজনক! আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করুন এবং এমন দুর্ঘটনা আর কোনও পরিবারে যেন না আসে– সেই দোয়া করি।

’ ‎ ‎এদিকে, সকালে খুলনার কয়রায় কনের বাড়িতে চার জন এবং বাগেরহাটের রামপালে মাইক্রোবাস চালকের দাফন সম্পন্ন হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরপক্ষ মাইক্রোবাসে করে নববধূকে নিয়ে মোংলার উদ্দেশে রওনা হয়। বিকাল ৪টার দিকে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে মাইক্রোবাসটির সঙ্গে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আরোহী বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram