ঢাকা
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৯
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৬

৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট :
‎পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে কৃষি পুনরুজ্জীবন ঘটাতে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তার দূরদর্শী চিন্তা দেশের জন্য আজও সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সুন্দরবনের পাশে মোংলায় এই খাল খনন কর্মসূচি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎শনিবার সকালে বাগেরহাটের মোংলার সাহেবেরমেঠ গ্রামের মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব এ কথা বলেন ড. শেখ ফরিদুল ইসলাম।

‎একই সঙ্গে পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে।
‎শনিবার সকালে বাগেরহাটের মোংলার সাহেবেরমেঠ গ্রামের মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, জলবায়ু ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে নদী-খাল-বিল-পাহাড়, বনজঙ্গল ও জলাশয় রক্ষা করতে হবে।

‎মোংলায় খাল পুনঃখনন কর্মসূচির আওতায় প্রথম পর্বে ১২ দশমিক ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের ছয়টি খাল ও একটি পুকুর পুনঃখনন করা হবে। এতে ২ হাজার ৫০টি পরিবার উপকৃত হবে। তিন হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে বলেও জানান প্রতিমন্ত্রী।

‎পরে তিনি কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন খাল খনন কর্মসুচি বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি পুনরুজ্জীবনে খাল খননকে গুরুত্ব দিতে হবে। উল্লেখ্য খাল পুনঃখনন কর্মসুচির আওতায় মোংলায় প্রথম পর্বের ৬টি খাল ও ১টি পুকুর পুনঃখনন করা হবে। এতে ২ হাজার ৫০ পরিবার  উপকৃত হবে। ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram