ঢাকা
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩১
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বাউফলে পিপলস রাইট ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নিলা,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর বাউফলে সেচ্ছাসেবী সংগঠন পিপলস রাইট ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৪ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের ছয়হিস্যা তাতেরকাঠী মেহের আলী শিকদার বাড়ী জামে মসজিদ মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিষ্ঠার পর থেকেই সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং অসচ্ছল মানুষের সহায়তায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ তাদের অন্যতম বার্ষিক উদ্যোগ, যা ইতোমধ্যে স্থানীয়দের  প্রশংসা কুড়িয়েছে।

এসময়  উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান মাওঃ মো. রিয়াজুল ইসলাম, পরিচালক সাংবাদিক জাহিদ শিকদার, ছাত্রদল নেতা সিফাত মীর, ফিরোজ শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

 সংগঠনের চেয়ারম্যান মাওঃ মো. রিয়াজুল ইসলাম বলেন, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজের অসহায় মানুষের পাশে থাকতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

সংগঠনের পরিচালক সাংবাদিক জাহিদ শিকদার বলেন, এটি দয়া নয়, বরং রোজাদারদের প্রতি ভালোবাসার প্রকাশ। আমাদের এই সামান্য উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে এটাই প্রত্যাশা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram