ঢাকা
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০০
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বাউফলে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত বাউফল

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে পটুয়াখালীর বাউফলে কৃষকদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল সদর ইউনিয়নের ভুবনসাহার কাচারি এলাকায় পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন। তিনি বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে দিতে পার্টনার ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান, নতুন জাত ও প্রযুক্তির সাথে পরিচিত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানো সম্ভব।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করতে হবে এবং কৃষকদের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি অফিসার রেদোয়ান উদ্দিন তালুকদার।

তিনি বলেন, মাঠভিত্তিক শিক্ষার মাধ্যমে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন, যা কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। পরে পার্টনার ফিল্ড স্কুলে বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ, রোগবালাই ব্যবস্থাপনা ও সুষম সার ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং স্থানীয় কৃষক ও কৃষাণীরা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram