ঢাকা
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বাগেরহাটের কৃতিসন্তান আলী হোসেন ফকির আইজিপি'এলাকায় খুশির জোয়ার

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
‎বাগেরহাটের কৃতিসন্তান মো: আলী হোসেন ফকির পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পাওয়ায় জেলাব্যাপী সর্বস্তরের মানুষের মধ্যে খুশির জোয়ার বিরাজ করছে। নতুন সরকারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের এ চৌকশ এ কর্মকর্তাকে আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়।

‎তাকে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে চাকরিচ্যুত করা হয়। পরে বিএনপি ক্ষমতায় এলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

‎২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি।

‎আইজিপি হিবেবে তাঁর পদায়নে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী-পেশার নেতৃবৃন্দ উচ্ছাস প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করে বলেন, বাগেরহাটের এ কৃতিসন্তানের কর্মকালে সচ্ছতা ও জবাবদিহিতার সাথে পুলিশ দায়িত্ব-কর্তব্য পালন করবে। জনবান্ধব-পুলিশ’ হিসেবে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তাঁদের ভাষায়, আমরা বাগেরহাটের মানুষ আনন্দিত, গর্বিত।’

‎আলী হোসেন ফকিরের জীবন বৃত্তান্ত
‎আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বি.কম অনার্স, এম.কম এবং এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী সুপার (এএসপি) পদে যোগদান করেন। কর্মজীবনে তিনি ডিআইজি-পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিআইজি-এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন।

‎ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার এসপি হিসেবেও কর্তরত ছিলেন। আলী হোসেন বাংলাদেশ পুলিশে অত্যন্ত দক্ষতার সঙ্গে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ এবং সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন।

‎বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। এছাড়া তিনি ঢাকার এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি পদে দায়িত্ব পালনের পাশাপশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত।

‎তার সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। তার ছেলে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং কন্যা বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram