ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫২
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫
আপডেট: নভেম্বর ৭, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

আজকাল বাংলা ডেস্ক রিপোর্ট:

সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) আর নেই। গতকাল বৃহস্পতিবার ৬ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং গত ১৩ দিন ধরে বারডেমের আইসিইউতে ভর্তি ছিলেন। রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।

দিনাজপুর-৪ আসনের এই সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার মন্ত্রিসভায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, পরে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনিও মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ হারান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram