ঢাকা
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩২
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৬
আপডেট: আগস্ট ৩০, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৬

ডিপ্লোমেটিক জোনে সন্দেহজনক ঘোরাঘুরি, ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তি গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

রাজধানীর গুলশানের ডিপ্লোমেটিক জোনে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পাকিস্তান হাইকমিশন এলাকার পাশ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাঈফ ইমরান। তাঁর বাড়ি সিলেটে।

রবিবার (৩০ আগস্ট) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,শনিবার রাতে পাকিস্তান হাইকমিশন এলাকা থেকে সাঈফ ইমরানকে গ্রেফতার  করা হয়। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, শনিবার রাত সোয়া সাতটার দিকে পাকিস্তান হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্ক করার সময় ওই ব্যক্তি নিজেকে ‘সাইফ ইমরান এডি, ডিজিএফআই’ হিসেবে পরিচয় দেন। তাঁর পোশাক ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে সাঈফ ইমরান স্বীকার করেন, তিনি ডিজিএফআই বা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নন। পরে ডিজিএফআই কর্মকর্তাদের মাধ্যমে তাঁর পরিচয় যাচাই করা হয়।

পুলিশ জানায়, সাঈফ ইমরানের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি রেইনকোট, একটি মোবাইল ব্যাকপ্যাক,ডিজিএফআইয়ের চিহ্নযুক্ত একটি কালো মানিব্যাগ,সেনাবাহিনীর লোগোযুক্ত চাবির রিংসহ দুটি চাবি এবং দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। মুঠোফোন দুটির একটি আইফোন ১১ এবং অন্যটি স্যামসাং এ১০এস।

এ ছাড়া তাঁর কাছ থেকে একটি অনিবন্ধিত সাদা রঙের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। মামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram