ঢাকা
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪২
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৬
আপডেট: আগস্ট ৩১, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৬

সৈয়দপুরে আন্তর্জাতিক সারকারে মদিনা সম্মেলন:মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান

সৈয়দপুর উপজেলা প্রতিনিধি :

মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, পারস্পরিক সম্মান ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সারকারে মাদিনা ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স-২০২৬’।

রবিবার (৩০ আগস্ট) রাতে সৈয়দপুর বাংলা হাই স্কুল মাঠে আঞ্জুমান-এ-গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আতের উদ্যোগে এ আন্তর্জাতিক সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়। এশার নামাজের পর শুরু হওয়া সম্মেলনটি চলে গভীর রাত পর্যন্ত। এতে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ওলামা, পীর-মাশায়েখ ও নাতশিল্পীরা অংশ নেন।

সম্মেলনের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উত্তর প্রদেশের জায়েস শরীফস্থ আস্তানায়ে আলিয়া আশরাফীয়া আহমাদিয়ার সাজ্জাদানশীন ও খতিবে আজম হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ সৈয়দ মুহাম্মদ আশরাফ কালিম আশরাফী আল-জিলানী (মা.জি.আ.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালে মিল্লাত হযরাতুল আল্লামা শাহ সৈয়দ আহমাদ জামাল আশরাফ আশরাফী আল-জিলানী (মা.জি.আ.), ওয়ালি-এ-আহাদ, আস্তানায়ে আলিয়া আশরাফীয়া আহমাদিয়া, জায়েস শরীফ, ভারত।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের করাচির আন্তর্জাতিক নাতশিল্পী আলহাজ্ব জোহাইব আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জায়েস শরীফের মাওলানা মোহাম্মদ ইরফান আশরাফী, খলিফা মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী এবং সৈয়দ শামস চুন আশরাফী।

সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমান-এ-গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আত, সৈয়দপুরের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তাসলিম আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন সুফিবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান নূর মোহাম্মদ রানা, খলিফা নিজামুদ্দিন আশরাফী, সৈয়দ আবুল বরকত আকাশ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, এরশাদ হোসেন (পাপ্পু), আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্মেলনে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ, আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আকিদা ও ইসলামী মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, মুসলিম সমাজের অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা প্রয়োজন। মহানবী (সা.)-এর আদর্শকে সামনে রেখে মানবিক মূল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

আন্তর্জাতিক এ সুন্নি সম্মেলনকে ঘিরে সৈয়দপুর বাংলা হাই স্কুল মাঠে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। দেশ-বিদেশের আলেম, পীর-মাশায়েখ ও নাতশিল্পীদের উপস্থিতিতে সম্মেলনটি আন্তর্জাতিক আবহ লাভ করে। ধর্মীয় আলোচনা, নাতে রাসুল (সা.) পরিবেশন ও ইসলামী ভাবধারার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন আগত মুসল্লিরা।

আয়োজকরা জানান, আহলে সুন্নাত ওয়াল জামা'আতের শান্তি, সম্প্রীতি ও ইসলামী আদর্শের প্রচার, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram