ঢাকা
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৯
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৬
আপডেট: আগস্ট ৩১, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

‎'নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহরের স্বাধীনতা প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ সরকার, সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাজের মানবিক চেতনা, সাম্য ও মানবতার প্রতীক।
‎নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। শেষে কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।

১লা সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত-ইসলামিক গান ও গজল, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram