ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৩
প্রকাশিত : নভেম্বর ১, ২০২৫
আপডেট: নভেম্বর ১, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ১, ২০২৫

মিথ্যা-গুজবের বিরুদ্ধে থানায় জিডি করলেন সিনিয়র সাংবাদিক এস এম ফয়েজ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

সিনিয়র সাংবাদিক এস এম ফয়েজকে নিয়ে মিথ্যা বিভান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কলাবাগান থানায় জিডি করেন তিনি। সাংবাদিক সাদ্দাম হোসেনসহ তাঁর সহযোগিতায় চার থেকে পাঁচজন পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যম ফেসবুকে নতুন ফেসবুক পেইজ খুলে নিজেদের ফেসবুক আইডি ও বিভিন্ন গ্রুপে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ায়।

যা নজরে আসার পরই থানায় সাধারণ ডায়েরি করেন সিনিয়র সাংবাদিক এস এম ফয়েজ। তদন্ত শেষে প্রতিবেদন হাতে পাওয়া মাত্রই তিনি মামলা করবেন বলে জানিয়েছেন সাংবাদিক এস এম ফয়েজ।

তিনি জানান, গুজব ছড়ানো ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে প্রাথমিকভাবে তিনজনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে একজনের নাম প্রকাশ করেছেন। তদন্তের স্বার্থে বাকী দু'জনের নাম প্রকাশ করেননি। যারাই মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মানহানিকর ব্যক্তিদের ছাড় দেয়ার সুযোগ নেই বলেও জানান সাংবাদিক এস এম ফয়েজ। ভবিষ্যতে কেউ এ ধরণের কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram