ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৬
প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২৫
আপডেট: এপ্রিল ২৫, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২৫

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারতের কয়েকটি সামরিক সূত্র। এসব সূত্রের ভাষ্য, এ গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছেন ভারতীয় সেনারা।

সূত্রগুলো বলেছে, গোলাগুলির এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

একটি সূত্র বলেছে, নিয়ন্ত্রণরেখার কয়েকটি স্থানে ছোট আকারে গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের তরফে প্রথম গুলি ছোড়া হয়েছে। তাদের এ গুলিবর্ষণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের এক হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। এর দুই দিন পর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ওই ঘটনা ঘটল। কাশ্মীরে হামলার ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে।

এ উত্তেজনার মধ্যে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান।

পেহেলগামে হামলায় পাকিস্তানের মদদ আছে অভিযোগ তুলে গত বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিলসহ পাঁচটি পদক্ষেপ নেয় ভারত। জবাবে গতকাল ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য দেশের আকাশসীমা বন্ধসহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

আগের দিন ভারত যেসব পদক্ষেপ নেয়, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা। এর জবাবে পাকিস্তান গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওই চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে, তার প্রবাহ থামানো বা অন্যদিকে নেওয়ার যেকোনো চেষ্টা যুদ্ধের শামিল বলে বিবেচনা করা হবে। এ পানির প্রবাহ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগেরও ঘোষণা দিয়েছে দেশটি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram