ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪২
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫
আপডেট: এপ্রিল ২১, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫

লক্ষ্মীপুরে পারভেজ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

জধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১মার্চ) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধন থেকে বক্তারা বলেন, পারভেজ ছাত্রদলের মেধাবী কর্মী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে৷ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান অভি'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না, প্রচার সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন শুভ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন রনি, আরএন রাজু, বাহাদুর হোসেন নোভেল, ইমতিয়াজ আহমেদ বাবু, বাংলা বিভাগের সভাপতি মতিউর আরিফ প্রমুখ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram