ঢাকা
প্রকাশিত : November 25, 2026
আপডেট: November 25, 2026
প্রকাশিত : November 25, 2026

লক্ষ্মীপুরে দুই মিষ্টির দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর শহরের দুটি মিষ্টি ও খাবারের প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) শহরের চকবাজার এলাকার ‘বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজ’ এবং কালিবাজার রোডের ‘মিষ্টি মেলা’ প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পণ্যে সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহারের অপরাধে সংশ্লিষ্ট আইনে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান ও হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই নোয়াখালীর ফিল্ড অফিসার মো. হাসিবুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় লক্ষ্মীপুর জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram