ঢাকা
প্রকাশিত : November 24, 2026
আপডেট: November 24, 2026
প্রকাশিত : November 24, 2026

গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশানের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা.সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম প্রমুখ।

এসময় পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বসির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবীব প্রিন্স, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ,সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৫ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধা সফর করার কথা রয়েছে। এই সফরে তিনি মরা করতোয়া নদী খনন, রংপুর চিনিকল পরিদর্শন, রংপুর ইপিজেডের ঘোষণাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং দুইটি স্থানে পথসভায় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে সভায় জানানো হয়।
প্রধানমন্ত্রীর এই সফরকে সফল ও সর্বাঙ্গীন সুন্দর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram