ঢাকা
প্রকাশিত : November 24, 2026
আপডেট: November 24, 2026
প্রকাশিত : November 24, 2026

কমল নগরে লাইসেন্সবিহীন ইটভাটায় উচ্ছেদ অভিযান, ধ্বংস করা হলো কাঁচা ইট ও ড্রাম চিমনি

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার চর মার্টিন এলাকায় অবস্থিত মেসার্স বারাকা ব্রিকস্ নামের একটি অবৈধ ইটভাটায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইটভাটাটির ড্রাম চিমনি বিনষ্ট করা হয়। পাশাপাশি পানি ছিটিয়ে ও ভেঙে ইট প্রস্তুত ও পোড়ানোর সরঞ্জাম ব্যবহারের অনুপযোগী করা হয়। এ সময় ভাটায় থাকা কাঁচা ইট ধ্বংসের পাশাপাশি একটি অবৈধ করাতকলও উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা।

অভিযানে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram