ঢাকা
প্রকাশিত : November 24, 2026
আপডেট: November 24, 2026
প্রকাশিত : November 24, 2026

চিকিৎসাধীন যমুনা টিভির সাংবাদিক আনিস কবির, অপারেশনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক।।

লক্ষ্মীপুরের তারুণ্যদীপ্ত ও সাহসী গণমাধ্যমকর্মী এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. আনিস কবির কোলোরেক্টালজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপমহাদেশের স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডা. এ কে এম ফজলুল হক তাঁর চিকিৎসা করছেন। তিনি কোলোরেক্টাল, পাইলস ও রেক্টাল সার্জারি বিশেষজ্ঞ। চিকিৎসকের তত্ত্বাবধানে সাংবাদিক আনিস কবিরের অপারেশন করার কথা রয়েছে।

আনিস কবির লক্ষ্মীপুরের একজন পরিচিত ও সাহসী গণমাধ্যমকর্মী। তাঁর অসুস্থতার খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সাংবাদিক আনিস কবিরের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন সাংবাদিক ও কলামিস্ট এস এম আওলাদ হোসেন। একই সঙ্গে তিনি দেশবাসী, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আনিস কবিরের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram