ঢাকা
প্রকাশিত : October 20, 2026
আপডেট: October 20, 2026
প্রকাশিত : October 20, 2026

সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে হাজারও জনতা ও নেতাকর্মীর ভালোবাসা

এম. ওমর ফারুক সৈয়দপুর, নীলফামারী :

প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বিশেষ বাসে রংপুরের যাওয়ার পথে হাজারও জনতা ও সৈয়দপুর, নীলফামারী এবং দিনাজপুর জেলা বিএনপিসহ অঙ্গদলের হাজার হাজার নেতাকর্মী তাঁকে স্বাগত জানিয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এরপর লাল সবুজ রঙের বিশেষ বাসে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সময় তাঁকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সৈয়দপুর থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী ব্রীজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে সড়কের দুই পাশে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এ সময় তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।

তাঁর আগমন উপলক্ষে সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের সিএসডি মোড় থেকে শুরু করে, উপজেলা সড়ক,সৈয়দপুর - পার্বতীপুর সড়ক, পানি উন্নয়ন বোর্ড মোড়, বাস টার্মিনাল, আদানি মোড়, কামারপুকুর, কলাবাগান, নিজবাড়ী হয়ে চিকলী ব্রীজ পর্যন্ত সড়কের উভয় পাশে নানা ধরণের ব্যানার, প্লেকার্ড,ফেস্টুন ও ছবি নিয়ে অভিভাদন জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ হাজার হাজার সাধারণ জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে দাড়িয়ে থাকেন।

এরআগে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,ধরৃম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন,রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন- রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম প্রমুখ।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা, পৌর বিএনপি, নীলফামারী জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, দিনাজপুর জেলা বিএনপি, ছাত্রদলসহ সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল, তাঁতীদল, মহিলা দল,জিয়া মঞ্চ, জাসাস, শ্রমিক দল, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উর্দূভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram