ঢাকা
প্রকাশিত : October 19, 2026
আপডেট: October 19, 2026
প্রকাশিত : October 19, 2026

রায়পুরে ডিবির অভিযানে ৩৩ পিস ইয়াবা ও কারেন্ট শর্ট মেশিনসহ তিনজন গ্রেপ্তার

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।

লক্ষ্মীপুরের রায়পুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১০ হাজার টাকা ও একটি কালো রঙের ডাইরেক্ট কারেন্ট শর্ট মেশিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রায়পুর থানা এলাকায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা দায়িত্ব পালন ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের পূর্ব কেরোয়া এলাকার জমাদ্দার বাড়ির আবদুর রহিমের ছেলে মো. রাজু (২৭), মধ্য কেরোয়া এলাকার বড় মীর বাড়ির মৃত নুর হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৩) এবং একই এলাকার হাশিম মিঝির নতুন বাড়ির মৃত কবির আহম্মদের ছেলে তুহিন মিঝি (৩৮)।

জেলা পুলিশের মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা এবং গায়ে ‘মেডিন ইউএসএ’ লেখা একটি কালো রঙের ডাইরেক্ট কারেন্ট শর্ট মেশিন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram