ঢাকা
প্রকাশিত : October 19, 2026
আপডেট: October 19, 2026
প্রকাশিত : October 19, 2026

বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর মোশাররফ, পুড়ে গেছে বোনের বিয়ের ৭ লাখ টাকা ও গবাদিপশু

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মোশাররফ হোসেন (৩০) নামে এক দিনমজুর।

আগুনে তাঁর বসতঘর, দুটি গরু, তিনটি ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে বোনের বিয়ের জন্য ঘরে জমানো সাত লাখ টাকাও পুড়ে গেছে। এতে পরিবারটির দীর্ঘদিনের সঞ্চয় ও বোনের বিয়ের স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে গেছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ ছিলেন না। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা গবাদিপশু, হাঁস-মুরগি, আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি।

সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বোনের বিয়ের জন্য জমানো সাত লাখ টাকা পুড়ে যাওয়ায়। এ ঘটনায় পরিবারটি চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত মোশারফ জানান, ১২বছর ধরে ছোট বোনের বিবাহের জন্য গরু ছাগল লালন পালন করে পরে তা বিক্রি করে আগুনে পুড়ে যাওয়া ৭লাখ টাকা জমা করেছেন। এ টাকা তিনি ব্যাংকে না রেখে ঘরে রেখেছেন। এখন বোনকে কি দিয়ে বিবাহ দিবো।

বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার সাব্বির আহমেদ জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি নিয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। আগুনে ঘরে রাখা টাকা, গরু-ছাগল, হাঁস-মুরগি ও আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা হবে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।

সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নির্দেশনায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেনের পরিবারের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে, বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। বাউফল পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের পক্ষ থেকেও পরিবারটিকে এক লাখ টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও সারা জীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা মোশাররফ হোসেনের পরিবার। কীভাবে আবার নতুন করে ঘর তৈরি করে স্বাভাবিক জীবনে ফিরবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।

এ অবস্থায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram