

সৈয়দপুর(নীরফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ডের হাতীখানা বানিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই স্থানীয় শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
গত বৃহস্পতিবার(১অক্টোবর) রাতে হাতীখানা বানিয়াপাড়ার তরুণ প্রগতি ক্লাব মুদি দোকানের পাশে থেকে তাদের দুইজনকে পুলিশ আটক করেন।
আটক ব্যক্তিদের নাম সুমন। ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি। তার পিতার নাম- লুতু। আপর জন হলেন, মৃত দুখু মিয়ার ছেলে বুলবুল। ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক। উভয়ের ঠিকানা ৯নং ওয়ার্ড হাতীখানা বানিয়াপাড়া,সৈয়দপুর।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার রাতে হাতীখানা বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই দুই নেতাকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রেজাউল করিম রেজা জানান, গ্রেফতারকৃত সুমন ও বুলবুল উভয়ের নামেই পূর্বের রাজনৈতিক মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের সৈয়দপুর থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
