ঢাকা
প্রকাশিত : September 30, 2026
আপডেট: September 30, 2026
প্রকাশিত : September 30, 2026

ডাকাতি হওয়া গরু উদ্ধার ও ডাকাতদলকে গ্রেফতারে ওসির গড়িমসির অভিযোগ


‎গাইবান্ধা প্রতিনিধি
‎ডাকাতি হওয়া গরু উদ্ধার ও ডাকাতদলকে গ্রেফতারে সাদুল্যাপুরের ওসি গড়িমসি করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা। গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কদিমকাকনা গ্রামের গরু ব্যবসায়ী মো. বুদ্দু শেখ অভিযোগ করেন, তারা ৫ ব্যবসায়ী গত ৮ আগস্ট বিকেলে পঞ্চগড় থেকে কেনা ২৯টি গরু নিয়ে রওনা দেন।

রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সংলগ্ন ভুয়াগাতি ওভারব্রিজে পৌঁছলে কালো কাপড়ে মুখ ঢাকা ১০-১২ জন ব্যক্তি গরু বোঝাই ট্রাকটির গতিরোধ করে। তারা ট্রাক চালক ও গরু ব্যবসায়ীদের মারপিট করে হাত পা বেঁধে ফেলে রেখে গরুর ট্রাক নিয়ে চলে যায়। পরে তাদের একজন কৌশলে দাঁত দিয়ে নিজের হাতের বাঁধন খুলে সকলকে উদ্ধার করেন। এরপর ৯৯৯ নম্বরে ফোন করলে থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়। ব্যবসায়ীরা খোঁজখবর নিয়ে জানতে পারেন গরুগুলো গাইবান্ধার সাদুল্যাপুরে নিয়ে যাওয়া হয়েছে। গরু ব্যবসায়ীদের পক্ষে বদ্দু শেখ ৯ আগস্ট সাদুল্যাপুর থানায় অজ্ঞাত ১০-১২ জনের নামে মামলা করেন। এরপর পুলিশ বিভিন্ন সময়ে ১৬টি গরু উদ্ধার ও দুইজন ডাকাতকে গ্রেফতার করে। কিন্তু বাকি ১৩টি গরু উদ্ধার ও অন্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা নেই।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়- থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম মোটা অংকের টাকা নিয়ে আসামিদের গ্রেফতার করছেন না। বুদ্দু শেখ নগদ ৫ লাখ টাকাসহ বাকি ১৩ টি গরু উদ্ধার ও ডাকাতদলকে গ্রেফতারের জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram