ঢাকা
প্রকাশিত : September 29, 2026
আপডেট: September 29, 2026
প্রকাশিত : September 29, 2026

গাইবান্ধায় চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৬

আবু তাহের, গাইবান্ধা:

গাইবান্ধা সদর উপজেলায় চুরি যাওয়া একটি অটোরিকশা উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট সার গোডাউনের পশ্চিম পাশে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রাকিব হাসান (৩০), মেহেদী শেখ (২৫), সুলতান ইসলাম (২৬), সামিউল ইসলাম (২২), মারুফুর রহমান মারুফ (৩৩) ও আব্দুল হামিদ বাবু (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে অটোরিকশাচালক মোশারফ হোসেন গাড়ি নিয়ে তুলসীঘাট বাজারে যান। সেখানে গোলাপ মিয়ার ডে-নাইট কনফেকশনারি দোকানের সামনে অটোরিকশাটি রেখে পাশের একটি চায়ের দোকানে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন অটোরিকশাটি সেখানে নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
​অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার দুপুরে তুলসীঘাট সার গোডাউন সংলগ্ন সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় চুরি যাওয়া অটোরিকশাসহ হাতেনাতে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অটোরিকশা চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram