

বিকাশ রায় চৌধুরী, বিশেষ প্রতিনিধি।।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে
গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল সেখানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় ৪৯৭০ পিস ইয়াবা সহ ননী গোপাল বিশ্বাস নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ০৬:২০ মিনিট থেকে ০৭:৪০ মিনিট পর্যন্ত রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় ঢাকা থেকে রানীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। বাসটির ‘এ-৪’ সিটে বসা ননী গোপাল বিশ্বাসকে সন্দেহ হলে তার দেহ ও মালামাল তল্লাশি করা হয়।
তল্লাশি শেষে একপর্যায়ে বাসের নিচের লকারে থাকা তার টার্কিশ ব্লু রঙের ‘Jeep’ ব্র্যান্ডের একটি ট্রলি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ব্যাগটির বিশেষ চেম্বারে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে ইয়াবাগুলো রাখা ছিল। এর মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০ পিস ও সবুজ রঙের ৫০ পিস কোন্টোলার মোট ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ রিপোর্ট লেখা তার ঠিকানা সংগ্রহ করতে সক্ষম হয়নি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
উদ্ধার করা ইয়াবার ওজন ৪৯৭ গ্রাম। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা।
এ সময় ননী গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও সদর থানা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত সুজিত কুমার পাল।
তিনি আরও জানান, ননী গোপাল বিশ্বাসের কাছ থেকে বাসের টিকিট, টোকেনের অংশ এবং পোশাকসহ ট্রলি ব্যাগটি জব্দ করে রাখা হয়েছে।
