ঢাকা
প্রকাশিত : September 29, 2026
আপডেট: September 29, 2026
প্রকাশিত : September 29, 2026

বাগেরহাটের মোংলায় ক্লোন সিমে বিকাশ-নগদ প্রতারণা গ্রেপ্তার ৯

‎ ‎ম.ম.রবি ডাকুয়া,বাগেহাট।।

বাগেরহাটের মোংলার চিলা বাজার এলাকায় বিকাশ ও নগদের দুই ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ব্যবহার করে ক্লোন সিম তৈরি করে প্রতারণামূলক আর্থিক লেনদেনের অভিযোগে সংঘবদ্ধ একটি প্রতারকচক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাঁদের কাছ থেকে ৮০ হাজার ৭৪০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ১১টি মোবাইল ফোন ও ২০টি সিম উদ্ধার করা হয়েছে। ‎ ‎পুলিশ জানায়, চিলা বাজার এলাকার দুই বিকাশ ও নগদ ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ব্যবহার করে চক্রটি আধুনিক ডিজিটাল পদ্ধতিতে বিকাশ ও নগদের তিনটি ক্লোন সিম উত্তোলন করে।

পরে এসব সিম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণামূলক আর্থিক লেনদেন করা হয়। ‎ ‎এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮, ২২, ২৪ ও ২৭ ধারায় মোংলা থানায় মামলা করা হয়। মামলাটি ১ জুলাই ২০২৬ তারিখে রুজু করা হয়। ‎ ‎মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে দেশের বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও এসআরবির মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সিম পরীক্ষা করে প্রতারণামূলক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা আলামত এবং প্রযুক্তিগতভাবে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মামলার ঘটনায় তাঁদের প্রাথমিক সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। ‎ ‎পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে কার্যক্রম চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram