ঢাকা
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৪
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৬
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৬

মিরপুরে বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে  গ্রেফতার ১৩০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুরে বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মিরপুর বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,ডিএমপির মিরপুর বিভাগের সাত থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩০ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে,মিরপুর মডেল ২৮ জন,শাহ আলী থানায় ১৭ জন,পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানা ১৮ জন,দারুস সালাম থানায় ১৮ জন, রূপনগর থানায় ১০ জন ও ভাষানটেক থানা ৮ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram