ঢাকা
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৭
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৬
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৬

গোবিন্দগঞ্জের সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী আর নেই

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন চৌধুরী আর নেই। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর সংবাদে গোবিন্দগঞ্জসহ গাইবান্ধার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আলহাজ্ব মো. মনোয়ার হোসেন চৌধুরী গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram