ঢাকা
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৪
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৬
আপডেট: আগস্ট ২৪, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৬

লক্ষ্মীপুরে কবি কাজী নজরুল ইসলামের আগমনের শতবর্ষ উদযাপন

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ এবং নজরুল বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে স্কুলের হলরুমে নজরুল বিষয়ক আলোচনা, আবৃত্তি ও পুরস্কার বিতরণের আয়োজন করে সাহিত্য সংসদ।

এতেনসাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহ্উদ্দিন শরীফের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন কবি ও নজরুল গবেষক ড. আবু হেনা আবদুল আউয়াল।

বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির।

স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। আলোচনায় অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ।

সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. আবু হেনা আবদুল আউয়াল বলেন, নজরুলের লক্ষ্মীপুর আগমনের ইতিহাস প্রমাণ করে আমাদের পুর্বপুরুষেরা ছিলেন সংস্কৃতিমনা। এ জন্যে আমরা গর্বিত। নজরুল ১৯২৭ সালে নোয়াখালী ও লক্ষ্মীপুর আগমন করেন গণজাগরণ সৃষ্টি করার জন্যে।তিনি আরো বলেন, নজরুল সকল জাতির, সকল ধর্মের। বৃটিশ, পাকিস্তান ও স্বৈরাচার থেকে তিনবার আমরা স্বাধীন হয়েছি নজরুলের সৃষ্টিকর্ম থেকে প্রেরণা নিয়ে। তাছাড়া নজরুল নারীর মুক্তি ও জাগরণের জন্যে বহু গান, কবিতা ও নাটক রচনা করেছেন।

অনুষ্ঠানে আবৃত্তি করেন সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জাকির, বিশেষ সম্পাদক ফুয়াদ হাসান, সিনিয়র নির্বাহী সদস্য লায়লা আরজুমন শিউলি , ফারহানা আক্তার দৃষ্টি ও আরাফাত হোসেন বাহার এবং আব্দুল্লাহ আল মুহাইমেন।

এছাড়া স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি লক্ষ্মীপুর জেলা সভাপতি সেলিম উদ্দিন নিজামী,কাজী ফারুকী কলেজের প্রভাষক আখতার হোসাইন, আদর্শ সামাদ সরকারি উচচ বিদ্যালয়ের শিক্ষক আবদুর রহমান, বিকেবি ক্লাব সভাপতি ইসমাইল খান সুজন, সাহিত্য সংসদ এর প্রচার সম্পাদক কবি হোসেন আহমদ জান, নির্বাহী সদস্য রাকিব হোসেন প্রমুখ।

পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্বরচিত কবিতা পাঠে বিজয়ী হন জান্নাতুল মাওয়া তাসনীম, জান্নাতুল তাজরিন মাইশা ও অন্বেষা দেবনাথ।

আবৃত্তিতে বিজয়ীরা হচ্ছেন জাইমু ইসলাম ওহী,অন্বেষা দেবনাথ ও সাবিহা ইসলাম আরফা।
নজরুল সংগীতে বিজয়ী হন ঐশী রানী,অন্বেষা দেবনাথ ও সুমনা আক্তার।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram