ঢাকা
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৪
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৬
আপডেট: আগস্ট ২৪, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৬

জোবাইদা রহমান-সানিসহ অর্ধশতাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট প্রতারক কাকনের ফোনে!

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম।

গ্রেফতারকৃত আসামির নাম– মো. কাকন রানা (৩৫)। রবিবার রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করা হয়।

সোমবার (২৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান,ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে বনানী থানায় একটি মামলা হয়। পরে মামলাটির তদন্তভার নেয় সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

তদন্তের অংশ হিসেবে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। এরপর রোববার দুপুর সাড়ে তিনটার দিকে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে কাকন রানাকে গ্রেফতার করে ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম।

সিটিটিসি বলছে, গ্রেফতারের সময় কাকন রানার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মুঠোফোন ও সাতটি সিমকার্ড উদ্ধার করা হয়। তাঁর ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে তৈরি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়।

এ ছাড়া ওই মুঠোফোনে ৫০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে সিটিটিসি।

উদ্ধার করা মুঠোফোন ও অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram