ঢাকা
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৯
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৬
আপডেট: আগস্ট ৯, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৬

১০ আগস্ট গাইবান্ধার সাঘাটায় আসবেন ডা. শফিকুর রহমান

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:

১০ আগস্ট সোমবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি গাইবান্ধার সাঘাটা বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন। গত ২১ জুন সংগঠিত সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের খুনীদের বিচারের দাবি ও সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

জামায়াতের জেলা নায়েবে আমীর ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপির সভাপতিত্বে জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর আব্দুল করিম এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশে জেলার সাত উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামীসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram