ঢাকা
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৫
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৬
আপডেট: আগস্ট ৮, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৬

গোবিন্দগঞ্জে জুয়াড়ীসহ একদিনে ৭ জন আটক

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনসহ বিভিন্ন মামলায় একদিনে মোট সাতজনকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার ১৫ নম্বর শিবপুর ইউনিয়নের শ্রীমুখ স্ট্যান্ড বাজারে শ্রীমুখ কেশবপুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মো. উজ্জল মণ্ডলের চায়ের দোকানে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার মালঞ্চা গ্রামের গোলাম আজম প্রধানের ছেলে আল আমিন প্রধান (৪২), ভাগকাজি গ্রামের মেহেদুল ইসলাম সরকারের ছেলে সোহেল সরকার (৩০) এবং বারটিকরী গ্রামের ফুল মিয়া মৃধার ছেলে কাওসার মৃধা (২২)।

অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও একই দিনে বিভিন্ন মামলায় আরও চারজনকে আটক করে পুলিশ। সব মিলিয়ে একদিনে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অনলাইন জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত সাতজনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram