ঢাকা
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪২
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৬
আপডেট: আগস্ট ৮, ২০২৬
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৬

সাঘাটায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

আবু তাহের, গাইবান্ধা:

গাইবান্ধার সাঘাটা থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​থানা সূত্রে জানা যায়, সাঘাটা থানার একটি নিয়মিত মামলায় (মামলা নং-০৫, তারিখ: ০৮/০৮/২০২৬) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন-ওসমান পাড়ার মোঃ আফতাব হোসেনের ছেলে মোঃ শাহিন মিয়া (৩৬) এবং নশিরার পাড়ার মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ নয়ন মিয়া (২৭)।

​অন্যদিকে, সাঘাটা থানার একটি নন-এফআইআর প্রসিকিউশনে (নং-৫২, তারিখ: ০৮/০৮/২০২৬) একই আইনের ৩৬(৫) ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন- সতীতলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মোঃ কামাল (৩৫) ও মোঃ জাফর আলীর ছেলে মোঃ সবুজ (২৪) এবং আগ গরগড়িয়া গ্রামের মোঃ তৌফিকুল ইসলামের ছেলে মোঃ বাদল মিয়া (২৫)।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram