

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর শুক্রবার সকালে রংপুর ডুবুরি দল ইউনুস আলীর (৪৪) লাশ উদ্ধার করেছে। নিহত ইউনুস আলী খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের বাসিন্দা।
পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার দুপুরে হাতে বোনা মুঠ জাল কাঁধে নিয়ে স্থানীয় নলেয়া নদীতে মাছ ধরতে যায় ইউনুস আলী। কিন্তু বিকাল গড়িয়ে রাত হয়ে আসলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। একপর্যায়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা রাতে আলো জ্বালিয়ে নদীতে খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ পায়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখান একদল ডুবুরি দল এসে দীর্ঘ চেষ্টার পর শুক্রবার সকালে নলেয়া নদীর মরাঘাটি থেকে ইউনুস আলীর লাশ উদ্ধার করে।
