ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৩
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬
আপডেট: জুলাই ১৬, ২০২৬
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

দেবীগঞ্জে গভীর রাতে বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে পরিবার

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দারারহাট তেলিপাড়া এলাকায় গভীর রাতে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী। অভিযোগকারী রণজিৎ রায় জানান, ঘটনার সময় তিনি স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন।

হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে দেখেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ঘরের টিনের বেড়া কেটে ক্ষতিগ্রস্ত করেছে। তবে হামলার সময় কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

রণজিৎ রায় বলেন, "আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"
তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাফিজ উদ্দিন কে অবহিত করেছি, মুঠোফোনে হাফিজ উদ্দিন জানান আমাকে অনেক রাতে জানিয়েছে বিষয়টি তাৎক্ষণিকভাবে না আসতে পারলেও সকালে এসে দেখি তার বাড়িতে টিনের বেড়া ভেঙ্গে চুরমার করা হয়েছে কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে আমি এই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনি ব্যবস্থা নেওয়া হোক। রণজিৎ দেবীগঞ্জ থানার এক উপ-পরিদর্শক (এসআই)-কেও জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram