ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬
আপডেট: জুলাই ১২, ২০২৬
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

বাউফলে বিয়ের এক বছরের মাথায় গৃহবধু নিখোঁজ, থানায় জিডি

ফোরকান , বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে বিয়ের মাত্র এক বছর তিন মাসের মাথায় দোলা মনি (১৯) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।

১১ জুলাই (শনিবার) সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর শাশুড়ি মলিনা (৫১) বাদী হয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ৬০৩ (তারিখ: ১২/০৭/২০২৬)।

​পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাংড়া গ্রামের বাসিন্দা শাশুড়ি মলিনার বড় ছেলে মো. রেজাউল ফকির (৩৩) ঢাকায় ব্যবসা করেন। গত ১ বছর ৩ মাস পূর্বে গলাচিপা থানাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের লাভনা গ্রামের দুলাল সরদারের মেয়ে দোলা মনির সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই পুত্রবধূ দোলা মনি গ্রামের বাড়িতে শাশুড়ির সঙ্গেই বসবাস করে আসছিলেন।

​জিডিতে শাশুড়ি উল্লেখ করেন, গত ১০ জুলাই শুক্রবার রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঘরের সবাই ঘুমিয়ে পড়েন। পরদিন শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে জেগে মলিনা দেখতে পান যে তাঁর পুত্রবধূ দোলা মনি নিজ কক্ষে নেই। এরপর গ্রামের চারপাশ এবং পুত্রবধূর বাবার বাড়িসহ সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে শাশুড়ি বাউফল থানায় একটি জিডি করেন।

​নিখোঁজ গৃহবধূর বিবরণ: নামঃ দোলামনি, বয়স ১৯ বছর, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামবর্ণ, মাথার চুল প্রায় ২ ফুট লম্বা, মুখমণ্ডল গোলাকার এবং স্বাস্থ্য স্বাভাবিক। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল হলুদ রঙের কামিজ ও ওড়না। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন।

​বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram